অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় গৃহবধূর গায়ে এসিড নিক্ষেপ

ঢাকা: মাদক বিরোধী সমাবেশ করায় নাজমা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ নাজমার স্বামীর নাম ইসমাইল হোসেন। চাঁদপুর জেলার কচুয়া দাড়াশাহী গ্রামে তাদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

গৃহবধূর স্বামী ইসমাইল হোসেন জানান, গত ২৯ আগস্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়রা রাস্তায় মানববন্ধন করেন। এরপর স্থানীয় ৫ নম্বর পশ্চিম ছয়দেবপুর ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়। তার প্রতিশোধ নিতে গত শুক্রবার রাতে তার স্ত্রী প্রকৃতির ডাকে বের হন। এসময় স্থানীয় সন্ত্রাসী রাসেল ও শাহীনসহ ৭ থেকে ৮জন সন্ত্রাসী তার উপর এসিড নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নাজমাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় ৯৫ শতাংশ মানুষ ঘটনাটি সাজানো বলে জানিয়েছেন। ভিক্টেমের পরিবারের সাথে মামলার আসামিদের সাথে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। আর ওই বিরোধের জেরে এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটনানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় গৃহবধূর গায়ে এসিড নিক্ষেপ

আপডেট টাইম : ০১:৩০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫