পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার বনমালীকুড়ি গ্রামে নছিমন স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হবিবর রহমান (৫০) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।

গত রাতে এই ঘটনায় পুলিশ নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বনমালকিড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম মিন্টু (৩২) ও তার সহোদর আব্দুল মমিন (২৫)কে গ্রেফতার করেছে। নিহত হবিবর রহমান ওই গ্রামের লোকমান আলীর ছেলে।

রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, বনমালীকুড়ি গ্রামে ট্রাক ও নছিমনের সাইট দেয়াকে কেন্দ্র করে সোমবার দুপুরে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে নছিমন শ্রমিক হবিবর রহমানসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে হবিবর রহমানকে বগুড়া হাসপাতালে নেবার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। অন্যদের নওগাঁ সদর ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট টাইম : ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫