অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান

বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, বিএফইউজে সভাপতি শওকত মাহমুদসহ আটক সব সাংবাদিকের মুক্তি, সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও নবম ওয়েজ বোর্ডের দাবিতে বুধবার সকাল ১১টায় ইউনিয়ন কার্যালয়ে বিএফইউজে-ডিইউজের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য কামার ফরিদ, ডিইউজের সহ-সভাপতি সৈয়দ আলী আসফার, যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন খান, সাবেক নির্বাহী পরিষদ সদস্য আহমেদ করিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহাম্মেদ মীরু, ডিইউজের নির্বাহী পরিষদ সদস্য এরফানুল হক নাহিদ, বাসস ইউনিট প্রধান আবুল কালাম মানিক, দৈনিক নয়া দিগন্তের সাবেক ইউনিট প্রধান হাসান শরীফ, দৈনিক মুক্ত খবরের ডেপুটি ইউনিট প্রধান জসিম মেহদী, সিনিয়র সাংবাদিক খন্দকার গোলাম আজাদ, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, শাখাওয়াত হোসেন মুকুল, দেওয়ান মাসুদা, বোরহান উদ্দিন, সাহাদাত হোসাইন, সরদার মতিউর রহমান, জাকির হোসেন মাঝি প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন বিএফইউজের সহকারী মহাসচিব মোঃ মোদাব্বের হোসেন।

সমাবেশে দখলের অপচেষ্টাকারীদের আত্মঘাতী ভূমিকা থেকে সরে আসার আহ্বান জানানো হয়। নির্বাচন ব্যতীত ডিইউজের নেতৃত্ব পরিবর্তনের গঠনতান্ত্রিক কোনো সুযোগ নেই বলে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্পষ্ট করেন। দখলের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

বৃহস্পতিবার বিএফইউজে-ডিইউজে সমাবেশ
একই দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন কার্যালয়ে বিএফইউজে-ডিইউজের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সাংবাদিক সহকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান

আপডেট টাইম : ০৭:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫