
ফারুক আহমেদ সুজন : ডিজিটাল নম্বর প্লেটবিহীন কোনো পরিবহন রাস্তায় চলতে দেয়া হবে না। কিছুদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তরগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সভা শেষে আজ বুধবার সকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আগামী ১ জানুয়ারি ২০১৬ হতে ডিজিটাল নাম্বার প্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নাম্বারপ্লেট) এবং আরএফআইডি ট্যাগ ছাড়া সারাদেশের কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আমরা আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছি।
এছাড়া চালক-মালিক উভয়কে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে শাস্তির আওতায় আনার কথা বলেন মন্ত্রী। পাশাপাশি এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বি আরটিএ) নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বি আরটিএ) এ নির্দেশ দেন মন্ত্রী। এ সময় বি আরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 




















