পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেত্রকোনায় খাদ্য গুদামে দুর্বৃত্তের হামলা: দখলের পাঁয়তারা

নেত্রকোনা : জেলার পূর্বধলা উপজেলার হিরণপুরস্থ সরকারি খাদ্য গুদামে হামলা চালিয়ে ফজলুর রহমান নামক এক ব্যক্তি। হামলায় গুদামের কিছু অংশ ভেঙ্গে গেছে। বাকি অংশ ভাঙ্গার পাঁয়তারা চালানোরও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। আর এরই প্রেক্ষিতে খাদ্য গুদামটি রক্ষায় এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।

খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ১৯৭৯ সালে সরকারিভাবে হিরণপুর বাজারে ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদাম নির্মাণ করা হয়।

নির্মাণের পর থেকেই অত্র অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা সেখানে ধান চাল সরবরাহ ও মজুত রাখতো। খাদ্য গুদামের সামনে জনস্বার্থে সরকারিভাবে সেখানে একটি টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণ করা হয়।

সম্প্রতি হিরণপুর বাজারের মৃত আলাল উদ্দিনের পুত্র প্রভাবশালী ফজলুর রহমান শ্রমিক লাগিয়ে খাদ্য গুদাম ভাঙ্গার কাজ শুরু করে। স্থানীয় লোকজন বিষয়টি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে গুদাম ভাঙ্গার কাজ বন্ধের নির্দেশ দেন।

ফজলুর রহমান দাবি করেন, এই জায়গাটি ওয়ারিশ সূত্রে আদালতের ডিগ্রী পেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নারান্দিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন তদন্ত করতে গিয়ে দেখেন উক্ত জায়গায় ফজলুর রহমানের কোনকালেও দখলে ছিল না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় খাদ্য গুদামে দুর্বৃত্তের হামলা: দখলের পাঁয়তারা

আপডেট টাইম : ০৬:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫