পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘রামপালের প্রকল্প বাস্তবায়নে সরকার অনড়’

ঢাকা: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, দেশে কমবে না জ্বালানি তেলের দাম। আর আন্দোলন সংগ্রাম চললেও রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকেও সরে আসছে না সরকার।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানিয়েছেন, উৎপাদন বাড়তে থাকলেও বিদ্যুৎ বিভ্রাট শেষ হতে সময় লাগবে আরো দুই থেকে তিন বছর।

গত প্রায় এক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম রয়েছে। কেনা দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে। দাম কমানোর দাবি উঠলেও সরকারের মাথায় অন্য চিন্তা।

সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সিপিবি-বাসদের লংমার্চ আর টিআইবির দাবিকে প্রতিমন্ত্রী দেখেন তথ্যের ঘাটতি হিসেবে।

তিনি বলেন, আমরা আমাদের পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি। পুনঃব্যবহারযোগ্য শক্তির আকারটাও বড় করছি। সোলারে বড় বড় প্ল্যান্টের মধ্যে চলে গেছি। উইং পাওয়ারে আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি।

সরকার বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এখন প্রায় ১৩ হাজার মেগাওয়াট। এরপরও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আরো দুই তিন বছর লেগে যাবে বিদ্যুৎ বিভ্রাট দুর করতে। ঢাকা ডিপিডিসি ও পিডিসি এলাকায় আমরা একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছি। ট্রান্সফর্মারগুলো ও সাবস্টেশনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য।

প্রতিমন্ত্রী জানান, এলএনজি আমদানী হবে, কয়লার সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতেও জোর দেয়া হচ্ছে। আর স্পেনের একটি কোম্পানির কর্মীরা বিদ্যুৎ কেন্দ্র থেকে চলে এলেও সারাদেশেই বিদেশি নাগরিকরা কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘রামপালের প্রকল্প বাস্তবায়নে সরকার অনড়’

আপডেট টাইম : ০২:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫