অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ওলামা লীগের মানববন্ধনে হামলার নায়ক হেলালী রাজাকার: দাবি একাংশের

ঢাকা : আওয়ামী ওলামা লীগের একাংশের পক্ষ থেকে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের মানববন্ধনে আওয়ামী ওলামা লীগের অপর অংশের নেতা হেলালী বাহিনীর হেফাজতি-জামাতী সশস্ত্র জঙ্গিরাই হামলা চালিয়েছে। এ হামলার কারণে ওলামা লীগের ২০ থেকে ২৫ নেতা-কর্মী আহত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, অপর অংশের নেতা হেলালী বাহিনীর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধনে হক্কানী আলেম সমাজের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলা ইসলাম কখনো সমর্থন করেনা। হেলালীর সন্ত্রাসী বাহিনী আলেম উলামাদের উপর হামলায় সরকারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই অবিলম্বে হেলালীর সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, সন্ত্রাসী হেলালী বাহিনীর গডফাদার, ইলিয়াস হোসেন বিল হেলালী একজন চিহ্নিত রাজাকার। তার বাবা ও ভাইও রাজাকার। রাজাকার পরিবারের এ তথ্যটি বাগেরহাট-৪আসনের সংসদ সদস্য ডাক্তার মুহম্মদ মোজাম্মেল হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ লিখিত প্রত্যায়নপত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জাতীসংঘে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরুস্কার অর্জন করায় ওলামা লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনসহ কয়েকটি দাবীতে মানববন্ধন করা হয়। মানববন্ধনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করতে জনৈক বক্তা বক্তব্য দেয়া শুরু করেন। এসময় হেলালীর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ওলামা লীগের মানববন্ধনের উপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী জানান, তার নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী হেলালী বাহিনীর জঙ্গিরাই হক্কানী আলেম সমাজের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই বরবর সশস্ত্র হামলা ইসলাম কখনো সমর্থন করেনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ওলামা লীগের মানববন্ধনে হামলার নায়ক হেলালী রাজাকার: দাবি একাংশের

আপডেট টাইম : ০২:৩৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫