অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

টেক্সাস কারাগারে বন্দি ৮২ বাংলাদেশির আইনি সহায়তার আশ্বাস

ডেস্ক: অবশেষে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্দি আটক কেন্দ্রের হতভাগ্য ৮২ জন বাংলাদেশির ভাগ্যে মিলেছে বন্দি আইনি সহায়তার আশ্বাস।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) শামসুল আলম কয়েকদিন আগে অনশনরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন।

শামসুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান প্রায় ছয় মাস আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে টেক্সাসের সীমান্ত পুলিশ ওই বাংলাদেশিদের আটক করে। এরপর তারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন।

তবে সেই আবেদন গৃহীত না হওয়ায় এখন তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা ও কল্যাণের দিক বিবেচনায় রাখা দূতাবাসেরই দায়িত্ব। তবে বাংলাদেশি বন্দিরা সেখানে এক কঠিন সময় পার করছে।

সমস্যা হচ্ছে অধিকাংশই ইংরেজিতে কথা বলতে পারেন না বলে নানা সমস্যা দেখা দিয়েছে। তাদের পক্ষে আইনত যা করা সম্ভব বাংলাদেশ দূতাবাস তা করবে। এ জন্য তিনি খুব শিগগির আবার তাদের সঙ্গে দেখা করবেন।

জানা যায়, ২৫ থেকে ৩৫ বছর বয়সী এসব বাংলাদেশি তরুণ মানব পাচারকারী দালালদের মাধ্যমে দক্ষিণ আমেরিকার একাধিক দেশ অতিক্রম করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আটক হওয়ার পর দুজনকে টেক্সাসের বাইরে অন্যত্র পাঠানো হয়। এখন এল পাসোর ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশির সংখ্যা ৮২। বাংলাদেশি বন্দিদের আইনি সাহায্যের জন্য এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রেন্ডস অব ডিটেইনিস। এই সংস্থার সদস্য ফ্লোরিডার আতিকুর রহমান বাংলা গণমাধ্যমকে জানান, আটককৃতদের মধ্যে ৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর নির্দেশ ইতিমধ্যে হয়ে গেছে। ভ্রমণসংক্রান্ত কাগজপত্র তৈরি হয়ে গেলেই তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। তবে এ নির্দেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

বন্দি বাংলাদেশিরা নিজেদের বিএনপির সমর্থক দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বলে জানা গেছে। কিন্তু তাদের অধিকাংশের কাছেই কোনো আইনসম্মত পরিচয়পত্র নেই। বিচারক তাদের আবেদন আমলে নেননি বলে উল্লেখ করেন আতিকুর রহমান।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

টেক্সাস কারাগারে বন্দি ৮২ বাংলাদেশির আইনি সহায়তার আশ্বাস

আপডেট টাইম : ০২:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫