পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যমুনা ও যুগান্তরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

ঢাকা: মিথ্যা ও ভুল তথ্যসংবলিত সংবাদ প্রচার এবং প্রকাশের অভিযোগে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানহানির মামলা করেছে গ্রামীণফোন। আদালত মামলাটি আমলে নিয়ে দুটি সংবাদমাধ্যমকে আগামী এক সপ্তাহ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন সংক্রান্ত সব সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন।

সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেনের আদালতে গ্রামীণফোনের কর্মকর্তা একরামুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। বাদীপক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তানজিম ইসলাম।

তানজিম ইসলাম বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী সাতদিনের মধ্যে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরকে কারণ দর্শানোর আদেশ দেন। সেই সঙ্গে আগামী সাতদিন এ দুটি গণমাধ্যমে গ্রামীণফোনের কোনো সংবাদ না ছাপাতে ও প্রচার না করতে আদালত অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।

তানজিম ইসলাম আরো বলেন, পৃথক মামলায় ওই দুটি গণমাধ্যমের প্রত্যেকটির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।

মামলায় গ্রামীণফোন অভিযোগ করেন, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘রাজস্ব ফাঁকির শীর্ষে গ্রামীণফোন’, ১৭ সেপ্টেম্বর ‘সাড়ে সাত হাজার কোটি টাকা নিয়ে গেছে গ্রামীণফোন’, ১৮ সেপ্টেম্বর ‘রেলওয়ে টেলিকম নেটওয়ার্ক নিয়ে গ্রামীণফোনের হরিলুট’, ১৯ সেপ্টেম্বর ‘প্রতারণার জালে শীর্ষে গ্রামীণফোন’, ২০ সেপ্টেম্বর ‘সিম রিপ্লেসমেন্টের নামে গ্রামীণফোনের কর ফাঁকি দেড় হাজার কোটি টাকা’সহ বিভিন্ন শিরোনামে গ্রামীণফোনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুল সংবাদ প্রকাশ করে পত্রিকাটি।

এ ঘটনায় মামলায় গ্রামীণফোনের এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ মামলায় বিবাদী করা হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, রিপোর্টার মেজবা মাসুদ, মনির হোসেন, পরিচালক আবদুল ওহাব ও যমুনা প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনসকে।

মামলার অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময়ে একই ধরনের মিথ্যা, ভুল ও বানোয়াট সংবাদ প্রচার করায় যমুনা টিভির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়। এ মামলায় বিবাদী করা হয়েছে যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি শামীম ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহম্মেদ, রিপোর্টার সীমা ভৌমিক ও মাসুদুর জামানকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

যমুনা ও যুগান্তরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০২:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫