অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রবাসীর বাড়িতে যুবলীগ নেতার হামলা, ২ নারী আহত

পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) : চাঁদার দাবিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক প্রবাসীর বাড়িতে হামলায় দুই নারী আহত হয়েছেন। উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা যুবলীগ সভাপতির ছোট ভাই মো. আলমগীরকে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে প্রবাসী বেলাল উদ্দিনের বাড়িতে এ হামলা চালানো হয়।

আহতরা হলেন- বেলালের মা ছেনুয়ারা বেগম (৫৫) ও তার স্ত্রী কোহিনূর আক্তার (২৫)। তাদের পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলালের বাবা মফজল আহাং অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার সমথর্ককরা তার পরিবারের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেয়ায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জাহাঙ্গীর আলম, তার ভাই মো. আজম, আলমগীর, বাপ্পী, তার চাচাতো ভাই হানিফ, নূর মোহাম্মদসহ আরো ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

দুর্বৃত্তরা তার স্ত্রী ছেনুয়ারা বেগম ও পুত্রবধূ কোহিনূরের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ছেনুয়ারা বেগম ও কোহিনূর জানান, যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে।

তবে এ ব্যাপারে পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব জানান, বেলালের পরিবারে কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। ঘটনার দিন চাঁদার দাবিতে ওই প্রবাসীর বসতবাড়িতে তারা হামলা চালিয়েছে।

তিনি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রবাসীর বাড়িতে যুবলীগ নেতার হামলা, ২ নারী আহত

আপডেট টাইম : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫