পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ৪

ঢাকা: পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মফিজ উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে। এর আগে ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন অপর একজনকে আটক করেছেন।

মহানগর পলিশের জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুন্তাসিরুল ইসলাম বলেন, হোসনি দালানে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ডিবি কার্যালয়ে ওই আটক ব্যক্তি আছেন।

উল্লেখ. শুক্রবার রাত প্রায় ২টার দিকে হোসনি দালানের ভেতর থেকে তাজিয়া মিছিল বের করার আগ মুহূর্তে পর পর শক্তিশালী তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হন। আর সাজ্জাদ হোসেন ওরফে সাঞ্জু নামে কিশোর নিহত হন।

আহতদের মধ্যে প্রায় ৫০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো প্রায় ১৬ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

আর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সূত্র জানায়, বিস্ফোরণে আহতদের মধ্যে ২৭ জন চিকিৎসা নিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ৪

আপডেট টাইম : ০২:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫