অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘নির্বাচন করতে না দিলে এক মাসেই সরকার পতন’

টাঙ্গাইল : টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি বলেন, ‘আমাকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে ইনশা আল্লাহ।’

আজ রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী শিডিউল পরিবর্তন করা হয়েছে, ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট আমার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করেছে। আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করতে এত ভয় কীসের? তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে কখনো কালিহাতীর মানুষের সেবা করার সুযোগ পাইনি। আমার জীবন কালিহাতীর মানুষের জন্য উৎসর্গ করব, তবুও অন্যায়ের কাছে মাথানত করব না।

কাদের সিদ্দিকী বলেন, ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ নিয়েও যারা পরিশোধ করে না, তারা ঋণখেলাপি হয় না। অথচ আমাকে আজ ঋণখেলাপি বলা হয়, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে যে অস্ত্র জমা দিয়েছিলাম, বর্তমান বাজারে সেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘নির্বাচন করতে না দিলে এক মাসেই সরকার পতন’

আপডেট টাইম : ০৫:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫