অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

জাবিতে অভিনব কায়দায় চাঁদাবাজি

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বাসে চাঁদাবাজির ঘটনায় এক বহিরাগতকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে কর্তব্যরত আশুলিয়া থানা পুলিশের সার্জেন্ট মামুনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (ঢাকা-আরিচা মহাসড়ক) বাসে চাঁদা উঠানোর সময় জসিম নামের ওই বহিরাগতকে আটক করা হয়।

আটককৃত জসিম সাংবাদিকদের বলেন, ‘এমএইচ হলের আশফিক, জুয়েল ও জুলহাস মামা আমাকে টাকা তুলতে বলেছে’। তবে আশফিক ও জুয়েল চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন।

জসিমের ভাষ্য মতে আশফিক ‘‘মীর মশারফ হোসেন হল’’ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিম জুয়েল জাবি শাখা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তবে জুলহাস জাবি শিক্ষার্থী না বহিরাগত তা নিশ্চিত নয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার জানান, বাসে চাঁদা তোলার সময় এক বহিরাগতকে পুলিশ আটক করেছে বলে তিনি শুনেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

জাবিতে অভিনব কায়দায় চাঁদাবাজি

আপডেট টাইম : ০৪:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫