পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচন কমিশন কর্মকর্তা সুধাংশুকে স্বপরিবারে হত্যার হুমকি

ঢাকা: নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে স্বপরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তা রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় সাধারণ ডায়েরি করেন তিনি।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সুধাংশু কুমার সাহার মোবাইলে ফোনে করে চাঁদা দাবি করা হয়। তবে চাঁদার পরিমাণ উল্লেখ করেনি দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তাকে স্বপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে এ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়। তবে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ নামে কোনো অপরাধীর তালিকা পুলিশের কাছে নেই। তবে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এর আগে আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। ফোনে প্রথমে তাঁদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। টাকা না দিলে গুলি করার হুমকি দিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

নির্বাচন কমিশন কর্মকর্তা সুধাংশুকে স্বপরিবারে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৫:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫