অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণ শেষে কুপিয়ে জখমের অভিযোগ

লক্ষ্মীপুর: জেলার সদর লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী গ্রামে আজ মঙ্গলবার সকালে এক গৃহবধূকে গণধর্ষণ শেষে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিমের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে উপজেলা চাঁদখালী গ্রামের বড় বাড়ীতে ৮/১০জনের একদল দুর্বৃত্ত ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এসময় গণধর্ষণ শেষে কুপিয়ে জখম করে এবং হাত-পা বেঁধে রেখে চলে যায়। পরে সকালে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুর রহমান খালেদ জানান, গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। আমি ভিকটিমকে দেখে ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রেরণ করেছি।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী এড. মাহবুবুল করিম টিপু জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার থেকে ওই গৃহবধূকে আইনি সহায়তার জন্য জজ কোর্টে পাঠানো হয়।

তবে ভূক্তভোগীর দেয়া তথ্যমতে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬জনের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

লক্ষ্মীপুর জেলা ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারের প্রোগ্রামার ঈষমিতা জাহান বুগলী জানান, গৃহবধূর ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে এই বিষয় আইন সহায়তার জন্য লিগ্যালএইডে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণ শেষে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট টাইম : ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫