পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বিদেশি খুনের পেছনে বিএনপি নেতা কাইয়ুম: স্বরাষ্ট্রমন্ত্রী

,ঢাকা: বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমের নির্দেশেই ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে মঙ্গলবার রাতে তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে বিদেশীদের হত্যার নেপথ্যে রাজনীতিকরা রয়েছেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, দুই বিদেশীকে হত্যার পেছনে ‘বড় ভাই’রা জড়িত। আর বড় ভাইদের পেছনে থাকা ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যুক্ত।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘দুই বিদেশী হত্যা ষড়যন্ত্রের নেপথ্যে থাকা বড় ভাইদের কেউ বিদেশে চলে গেছেন। আর দেশে অবস্থানকারীরা গোয়েন্দা নজরদারিতে আছেন।’

তিনি বলেন, ‘বিদেশে চলে গেলেও লাভ নেই। ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বড় ভাইদের পেছনে থাকা ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যুক্ত।’ তবে তারা কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত তা প্রকাশ করেননি তিনি।

তিনি আরও বলেন, ‘খুব তাড়াতাড়ি দুই বিদেশী হত্যার ষড়যন্ত্র দেশবাসীকে জানানো হবে। একই জায়গা থেকে পরিকল্পনা করে বিদেশীদের হত্যা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা যারা করেছিল তাদের মুখোশ খুলে দেওয়া হবে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশের বিমানবন্দরগুলোতে স্বাভাবিকেরে চেয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলেও হলুদ বা রেড এলার্ট জারি করা হয়নি।

সম্প্রতি ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যার ঘটনায় রবিবার রাতে চারজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসবাদের তথ্যের বরাত দিয়ে সোমবার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, দেশ অস্থিতিশীল করতে ‘বড় ভাইয়ের’ নির্দেশে টাকার বিনিময়ে আসামিরা তাভেল্লা সিজারকে হত্যা করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

বিদেশি খুনের পেছনে বিএনপি নেতা কাইয়ুম: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫