অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ডেমরায় গৃহবধূকে পিটিয়ে জখম ॥ দেবর পলাতক

ডেমরা: ডেমরার পশ্চিম সানারপাড়ে ডলি রায় (৩৫) নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে তার দেবর খোকন রায় (৪০)। এ ঘটনায় বুধবার রাতে ডেমরা থানায় একটি মামলা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পাষন্ড দেবর খোকন পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। গৃহবধূ ডলি রায় ওই এলাকার প্রবাসী প্রদীপ রায়ের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ১৫ বছর আগে প্রদীপ রায়ের সঙ্গে বিয়ে হয় ডলি রায়ের। এদিকে বিয়ের পর থেকেই প্রদীপ রায় বিদেশে থাকায় নানা অজুহাতে বৌদির (ভাবি) সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পরে দেবর খোকন। বিভিন্ন সময় খোকন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বৌদিকে শারিরিক ও মানষিক নির্যাতন চালাত বলে জানিয়েছেন খোকনের বোন অঞ্জনা রায়। এদিকে বুধবার দুপুরে খোকনের বোন অঞ্জনা স্কুল থেকে ডলির মেয়েকে বাড়ি ফিরিয়ে আনতে যায়। এ সময় বাড়িতে পানি না থাকার ঘটনাকে কেন্দ্র করে খোকনের সঙ্গে তুমুল বাকবিতন্ডা হয় ডলির। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন ভাবিকে ঘরে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এবং মুখমন্ডলে এলোপাতারি ঘুষি মারে। পরে অঞ্জনা বাড়িতে ফিরে এসে আশংকাজনক অবস্থায় ডলিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ডলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানায় অঞ্জনা।
ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার অফিসার্স ইনচার্জ এসএম কাওসার বলেন, দেবর খোকনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ডেমরায় গৃহবধূকে পিটিয়ে জখম ॥ দেবর পলাতক

আপডেট টাইম : ০৪:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫