অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কুমিল্লা : কুমিল্লা নগরীর বালুতুপা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রাসেল (২৫) নামে ছাত্রলীগ কর্মীসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত ১০টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।অপর গুলিবিদ্ধ ব্যক্তির নাম বাবুল (৪২)। তিনি একটি কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।এ ঘটনায় ঘটনাস্থল থেকে পিস্তলসহ ছাত্রলীগ নেতা রনিকে আটক করেছে পুলিশ।

আহত রাসেল ও বাবুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি নগরীর বালুতুপা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রনি ও ছাত্রলীগ কর্মী রাসেলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

এ সময় রাসেল পেটে ও বাবুল হাতে গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা রনিকে পিস্তলসহ আটক করে।এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আপডেট টাইম : ০২:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫