পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

লালবাগে র‌্যাব পরিচয়ে শিল্পপতিকে তুলে নেয়ার অভিযোগ

ঢাকা: রাজধানীর লালবাগে সাইফুদ্দিন (৩৮) নামে এক শিল্পপতিকে র‌্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার চার দিন অতিবাহিত হলেও তার সন্ধান পাচ্ছে না পরিবারের সদস্যরা।

অভিযোগে জানা গেছে, গত ২৮ অক্টোবর সকাল ৭টার দিকে অজ্ঞাতপরিচয়ে ৭/৮ জন ব্যক্তি লালবাগ থানার ১১৮/৬ পশ্চিম শহিদ নগর সাইফুদ্দিনের বাড়ির চতুর্থ তলায় গিয়ে র‌্যাব সদস্য পরিচয়ে তাকে খুঁজতে থাকেন। এসময় সাইফুদ্দিন তার রুম থেকে বের হলে তাকে ডেকে নিচে নিয়ে যান। এসময় তার বাড়ির কিছু দূরে র‌্যাবের ২টি গাড়ি এবং বাসার সামনে একটি মাইক্রোবাস ছিল।

তিনি বাড়ির নিচে নামার পর তাকে জানানো হয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এরপর তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর সাইফুদ্দিনের পরিবারের সদস্যরা র‌্যাব, পুলিশ ও ডিবি অফিসসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাননি। পরে ঘটনার দিন ২৮ অক্টোবর লালবাগ থানায় তার ছোট ভাই আলাউদ্দিন (১২৪৪ নম্বর) জিডি করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। আর বিষয়টি তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

লালবাগে র‌্যাব পরিচয়ে শিল্পপতিকে তুলে নেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৩:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫