অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

টহল বা তল্লাশির সময় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ডেস্ক: বাংলাদেশে ঢাকার কাছে পুলিশের এক তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে একজনকে কুপিয়ে হত্যার পর সারা দেশে টহল-তল্লাশির সময় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আশুলিয়া শিল্প এলাকায় সকালের দিকে একদল লোক কয়েকটি মোটরসাইকেলে এসে অতর্কিত আক্রমণ করে কজন পুলিশ সদস্যকে কুপিয়ে এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশের একজন সদস্য মারা যায়।

ঐ ঘটনায় পুলিশ কজনকে জিজ্ঞাসাবাদ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে পুলিশের ওপর এই হামলা হয়েছে।

ঢাকার গাবতলী এলাকায় তল্লাশির সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল দু’সপ্তাহ আগে। এখন আশুলিয়ায় আরেক হামলায় পুলিশ সদস্যের হতাহতের ঘটনা ঘটলো।

এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পুলিশের দায়িত্ব পালনে সতর্কতার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেছেন,পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আশুলিয়া শিল্প এলাকায় সকাল আটটার দিকে একটি চেকপোস্টে তল্লাশি শুরু করার জন্য শিল্প পুলিশের পাঁচজন সদস্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ছুরি, চাপাতি নিয়ে একদল দুষ্কৃতকারী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ করে।

হামলাকারীদের ছুরি. চাপাতির এলোপাতাড়ি আঘাতে একজন পুলিশ সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হয়।

হামলাকারীদের দু’জন একটি মোটরসাইকেলে এসেছিল এবং আরও কয়েকজন আগে থেকে সেখানে ওঁত পেতে ছিল।

তবে পাঁচজন পুলিশ সদস্য থাকলেও দু’জনকে আক্রমণের মুখে ফেলে বাকিরা পালিয়েছিল বলে অভিযোগ এসেছে।

আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান বলেছেন, কোন কিছু বুঝে ওঠার আগেই আক্রমণের ঘটনাটি ঘটে।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এছাড়া ঐ তল্লাশি চৌকির দায়িত্বে থাকা পুলিশের একজন উপপরিদর্শককে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আশুলিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

শিল্প পুলিশের উপপরিচালক কাওসার শিকদার বলেছেন, পরিকল্পিতভাবে সংঘবদ্ধ কোন গোষ্ঠী ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও সাংবাদিকদের বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

টহল বা তল্লাশির সময় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আপডেট টাইম : ০২:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫