অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

মান্নার মুক্তি চেয়েছে নারী ঐক্য

ঢাকা : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, সরকার মান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মান্না একজন শান্তি প্রিয় ও সুশৃঙ্খল রাজনীতিবিদ। তিনি কোনো দিন কোনো রাষ্ট্রবিরোধী কাজ করতে পারে, তা আমরা বিশ্বাসই করি না। আমরা তাঁর মুক্তি দাবি করছি।

মানববন্ধনে অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, মান্নাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর প্রমাণ এখনো সরকার দিতে পারেনি। তাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে।

ব্লগার লেখক ও প্রকাশক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, সরকার বলছে কারা এই হত্যাকা- ঘটাচ্ছে, তারা জানে। তাহলে আমাদের প্রশ্ন, সরকার যদি জানে, তাহলে তাদের ধরছে না কেন? ধরে বিচারের সম্মুখীন করে না কেন? লোকজন জানুক, কারা কোনো গ্রুপ, কোন শ্রেণি এই ঘটনা ঘটাচ্ছে।

মানববন্ধনে নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার, আবু বকর সিদ্দিক, মানবাধিকারকর্মী রুবি আমাতউল্লাহ, আইনজীবী ফজলুল হকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

মান্নার মুক্তি চেয়েছে নারী ঐক্য

আপডেট টাইম : ০২:২১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫