পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর সবুজবাগ ও রমনায় পৃথক ঘটনায় ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন গৃহবধূ রেখা রানী (২৭) ও রুপা আক্তার (২২)। ময়না তদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, সবুজবাগ থানার আর-১/১ নম্বর কসুমবাগ বাসা থেকে গৃহবধূ রেখা রানীর লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম হেমন্ত কুমার। তিনি পুলিশ সদস্য বলে জানা গেছে।

এছাড়া, রমনা থানার মধুবাগের খেজর গাছ গলির একটি বাসা থেকে গৃহবধূ রুপার লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর নাম ডালিম। তিনি বিদেশে থাকেন।

তার মামা জাহাঙ্গীর আলম শীর্ষ নিউজকে বলেন, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করতো। গত কয়েক দিন আগে সে বাপের বাসায় চলে গিয়েছিল। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে বুঝিয়ে ফেরত নিয়ে আসেন। আর নির্যাতনের কারণেই সে মারা গেছেন বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে রমনা থানা ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পর জানা যাবে তার মৃত্যুর কারণ।

দু’টি ঘটনায় সবুজবাগ ও রমনা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
– See

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫