অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে’

ঢাকা: সাইবার ক্রাইম বন্ধে কিছুদিনের জন্য প্রয়োজন হলে ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেনে, সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। দুর্ভাগ্য হলো কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভালো মানুষ কষ্ট পায়। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরার জন্য প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে। সন্ত্রাসীদের ধরতে প্রয়োজন হলে এটি করতে হবে। এটা করা দরকার। যখন প্রয়োজন হবে, আমি এটা বন্ধ করবো। বন্ধ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রী স্পিকার ও সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মাননীয় স্পিকার, আপনি আছেন, এখানে সকল সংসদ সদস্য রয়েছেন। একইসঙ্গে দেশের সকল নাগরিকদের আহ্বান জানাচ্ছি, সাইবার সন্ত্রাসে যারা লিপ্ত, যারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে, যাকে যেখানে পান ধরিয়ে দেবেন।

তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নেবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে’

আপডেট টাইম : ০২:৫৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫