পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ঢাকা: বঙ্গভবনের দরবার হলে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের’ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার বিকেলে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ছয় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি।

শনিবার প্রায় দুই কোটি ১৪ লাখ শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর, ফেরিঘাটসহ বিভিন্নস্থানে ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা খাওয়ানো হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আমাদের মনে রাখতে হবে শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে সফল করতে পারলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব।”

আবদুল হামিদ বলেন, “তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যদেরও নিয়ে আসতে উৎসাহিত করুন।”

বঙ্গভবনে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫