পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সোনারগাঁয়ে এক নারীকে জবাই করে হত্যা

সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইউসুফগঞ্জ গ্রামে ফিরোজা বেগম (৫৮) নামের এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্ত মাখা একটি ছোরা উদ্ধার করেছে।

শুক্রবার সকালে এঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম তার সৌদী প্রবাসী ছেলে মতিউর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে সুপ্তিকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। ছেলের স্ত্রী সুপ্তি গত বৃহস্পতিবার তার বাবার বাড়ি চলে যাওয়ার পরে তিনি একা বাড়িতে ছিলেন।

শুক্রবার সকালে দুর্বৃত্তরা বাড়িতে ওই নারীকে একা পেয়ে জবাই করে হত্যা করে বাড়ির প্রধান ফটকে ভেতর থেকে তালা মেরে সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। ঘটনার এক ঘণ্টা পর ফিরোজা বেগমের আত্মীয় স্বজনরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে প্রধান ফটকের তালা ভেঙ্গে তার বাসার ভেতরে প্রবেশ করে ফিরোজা বেগমের জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সোনারগাঁ পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যাকা-টি পূর্ব পরিকল্পিত। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত রক্ত মাখা একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সোনারগাঁয়ে এক নারীকে জবাই করে হত্যা

আপডেট টাইম : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫