অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘নিরপেক্ষ নির্বাচন হলে ৩০টি আসন পাওয়া আ.লীগের জন্য দুষ্কর হবে’

ঢাকা : নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে ৩০টি আসন পাওয়া দুষ্কর হবে বলে মন্তব্য করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

ড. রিপন বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে-শাসক দলের পক্ষে ত্রিশটি আসনও পাওয়া দুষ্কর হবে। এটা বোধহয় উপলদ্ধি করতে পেরেই তারা জনগণের ভোটাধিকার হরণ করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার এক অলীক স্বপ্ন দেখছেন।

তিনি বলেন, তারা জনগণের চোখের ভাষা, হৃদয়ের স্পন্দন বুঝতে অক্ষম হয়ে গেছেন। স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি সরকারকে শুধু অন্ধই করছেনা, শাসকগোষ্ঠীর উন্মাষিকতা, অহঙ্কার, জনগণের আকাঙ্খার বিপরীতে অবস্থান-তাদের মরিচিকার পথেই হাতছানি দিচ্ছে।

সংলাপ বিষয়ে ড. রিপন বলেন, পতিত স্বৈরাচার এরশাদ সহযোগে গঠিত একটি বিনাভোটের সরকারের সঙ্গেও বিএনপি-নাগরিক সমাজ সংলাপে বসার আগ্রহ দেখিয়েছিল শুধু গণতন্ত্র বাঁচানোর জন্য। যাতে ভবিষ্যৎ সংকটকে এড়ানো সম্ভব হয় এবং জাতির নিরাপত্তার স্বার্থেই এ প্রস্তাব দেয়া হয়েছিল। সরকার সে প্রস্তাব শুধু অগ্রাহ্যই করেনি, এর মধ্য দিয়ে তারা নিজেদেরও ঠকিয়েছেন, যা ভবিষ্যতেই প্রমাণ হবে। কিন্তু শাসক গোষ্ঠীর এই ভুলের খেসারত দেশের জনগণ দেবে কেন ?

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘নিরপেক্ষ নির্বাচন হলে ৩০টি আসন পাওয়া আ.লীগের জন্য দুষ্কর হবে’

আপডেট টাইম : ০৬:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫