অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে আপত্তিকর অবস্থায় আ’লীগের কেন্দ্রীয় নেতাকে ধরে গণধোলাই

লক্ষ্মীপুর থেকে ঃ লক্ষ্মীপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটওয়ারীকে আপত্তিকর অবস্থায় ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে মমিনের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। কিন্তু রাতের আধাঁরে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রামগঞ্জের পূর্ব শেখপুরা গ্রামের আবদুল মান্নান আমিনের কলেজ পড়–য়া মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল এমএ মমিন পাটওয়ারীর। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রেমিকার বাড়ির বাইরে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় স্থানীয়রা তাদের দুইজনকে হাতে-নাতে ধরে ফেলে। পরে আওয়ামীলীগ নেতা এমএ মমিন পাটওয়ারীকে গণপিটুনি দেয়। খবর পেয়ে মমিন পাটওয়ারীর লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। পরে রাতের আধাঁরে ওই ক্লিনিক থেকে পালিয়ে যায় মমিন। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা এমএ মমিন পাটওয়ারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাচ্চু। তিনি সাংবাদিকদের জানান, ওই মেয়ের সাথে বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করে আসছে এমএ মমিন পাটওয়ারী। শুক্রবার রাতে দুইজনকে বাড়ির বাইরে আপত্তিকর অবস্থায় ধরে গণপিটুনি দেয়ার কথা শুনেছি। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটওয়ারীর মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে আপত্তিকর অবস্থায় আ’লীগের কেন্দ্রীয় নেতাকে ধরে গণধোলাই

আপডেট টাইম : ০৩:১৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫