অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আবদার পূরণ না করায় ড্রেজার মাস্টারকে মারধর: আওয়ামী লীগ নেতা আটক

মংলা: ড্রেজার খননের মূল নকশা বাদ দিয়ে আওয়ামী লীগ নেতার দেয়া পরিকল্পনা অনুযায়ী খনন কাজ করতে অপারগতা প্রকাশ করায় নৌ রুটের খনন কাজে নিয়োজিত ড্রেজারের মাস্টারকে মারধর করেছে স্থানীয় আওয়ামী নেতা। তার নাম রফিকুল ইসলাম বাবুল। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার সকালে মংলা-ঘাষিয়াখালী নৌ রুটের রামপাল পুরাতন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ রুটের খনন কাজে অংশ নেয়া ৯টি ড্রেজারের মাস্টার-কর্মচারীরা কাজ বন্ধ রাখে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মংলা-ঘাষিয়াখালী নৌ রুটের রামপাল পুরাতন ঘাট এলাকায় সকালে বিআইডব্লিউটিএ’র একটি ড্রেজার খনন কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল তুচ্ছ ঘটনার জের ধরে উচ্ছৃঙ্খল কিছু লোক নিয়ে ড্রেজার মাস্টার শাহজাহান (৫৫) কে মারধর করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় নিয়ে প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। আর চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে বিআইডাব্লুটিএ’র কর্মচারীদের মধ্যেও।

পরে একপর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিআইডব্লিউটিএ’র কর্তপক্ষ ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের মধ্যস্থতায় কয়েক দফা সমঝোতা বৈঠক হয়। পরে আজ বিকেলে পুলিশ পাহারায় ফের ড্রেজিং কাজ শুরু হয়।

এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক জানান, বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ জানান, কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

এ দিকে সর্বশেষ খবর অনুযায়ী, ড্রেজার মাস্টারকে মারধর করার অভিযোগে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ ।

বাগেরহাট পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্লা জানান, ঘটনার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলকে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ হেফাজাতে নেয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আবদার পূরণ না করায় ড্রেজার মাস্টারকে মারধর: আওয়ামী লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৫:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫