
ঢাকা: রাজধানীর ভাষানটেক মনির হোসেন (২৫) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভাষানটেকের মজুমদার মোড়ের তালিমঘরের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, তালিমঘরের সামনে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে ভর্তি করে। তার কোমরের নিচে গুলিবিদ্ধ ও মাথা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
বাংলার খবর ডেস্ক : 














