অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আয়কর বিবরণীর আজ শেষ দিন

ঢাকা: কর আদায় গতিশীল করতে এবার শীতকালীন আয়কর মেলার আয়োজনও হয়েছিল। ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় আর বাড়ছে না; তবে শেষ দিন রাত ১০টা পর্যন্ত তা জমা নেবে বলে জানিয়েছে এনবি আর।

ঢাকায় শীতকালীন করমেলায় ১৫ হাজার রিটার্ন জমা দুই মাস বাড়ানোর পর ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের বিবরণী বা রিটার্ন জমা নেওয়া সোমবার শেষ হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রোববার রাতে বলেন, করদাতাদের সুবিধার জন্য সোমবার রাত ১০টা পর্যন্ত সব আয়কর অফিস খোলা থাকবে।

“যারা এখনও রিটার্ন জমা দেননি, তারা রাত ১০টা পর্যন্ত জমা দিতে পারবেন।”

তাহলে কি সময় আর বাড়ানো হচ্ছে না- প্রশ্ন করলে মু’মেন বলেন, “সময় বাড়ানো হলে তো আর রাত ১০টা পর্যন্ত কর অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হত না।”

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একজন করদাতা তার বার্ষিক আয়কর বিবরণী দিতে পারেন। তবে প্রতিবারই এই সময় বাড়ানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর কোরবানির ঈদ, হজ এবং দুর্গা পূজার ছুটির কারণে রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে সরকার ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬৪ হাজার ৯৭১ কোটি টাকা।

গত ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর ২০১৫-১৬ করবর্ষের আয়কর মেলায় আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছেন ১ লাখ ৬১ হাজার ৬০ জন করদাতা; সেবা নিয়েছেন সাড়ে ৭ লাখের বেশি মানুষ।

সব মিলিয়ে আয়কর মেলায় এক সপ্তাহে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকার কর আদায় হয়, যা গতবারের চেয়ে ২১ শতাংশ বেশি।

এছাড়া গত ১৯ থেকে ২১ নভেম্বর প্রথমবারের মতো শীতকালীন আয়কর মেলা থেকে ৬৩ কোটি টাকার কর আদায় হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আয়কর বিবরণীর আজ শেষ দিন

আপডেট টাইম : ০২:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫