অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন

গাজীপুর : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর জন্য কারা দায়ী তা তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নাসিম আকতারের নেতৃত্বে কমিটিতে তিনজন সদস্য রয়েছেন।

এদিকে ১০ ডিসেম্বর থেকে ডুয়েটের বিভিন্ন বিভাগে অনুষ্ঠেয় পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই পিছিয়ে দেয়া হয়।

এ বিষয়ে উপাচার্য ড. আলাউদ্দিন বলেন, ‘১০ ডিসেম্বর বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠানের সূচি নির্ধারিত ছিল। তবে কী কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে তা খতিয়ে দেখতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর খালেদ খলিলকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডুয়েটে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইদিন বিকেলেই অনির্দিষ্টকালের জন্য ডুয়েট বন্ধ ঘোষণা করে আবাসিক হল ত্যাগ করতে শিক্ষার্থীদের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৩:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫