অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অবশেষে বিচারপতির মেয়ের বিরুদ্ধে ঢাবির মামলা

বাংলার খবর২৪.কমindex_51071: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে আটক বিচারপতির মেয়ের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মো. আক্কাস আলী বাদী হয়ে বংশাল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৪। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৮/৯/(খ)/১৩ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলায় বলা হয়েছে- পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিচারপতি এএনএম বশির উল্লাহর মেয়ে সানজিদা বিনতে বশিরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি ইউনিএইড কোচিং সেন্টারের সহায়তায় ৩ লাখ টাকার চুক্তিতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে এই জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

মামলার এজাহারে দেখা গেছে, মামলা করা হলেও বিচারপতির স্থায়ী এবং বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ঠিকানা না পাওয়ার কারণে ঠিকানা ছাড়াই মামলা করা হয়েছে।

এই মামলা কতটুকু কার্যকর হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের সদিচ্ছা থাকলেই মামলা কার্যকর হবে। আমরা আমাদের কাজ করেছি; মামলা করেছি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অবশেষে বিচারপতির মেয়ের বিরুদ্ধে ঢাবির মামলা

আপডেট টাইম : ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪