
, ঢাকা: রাজধানীর মহাখালীতে বাসায় ঢুকে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজনকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, বনানী শাখা প্রিমিয়ার ব্যাংকের অফিসার রাজেশ আলেকজান্ডার (৪২) এবং নরেন রঞ্জনকে (৪৫) নামে আরেকজন।
তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে মহাখালীর আজরত পাড়ার একটি বাসায় এঘটনা ঘটে।
জানাগেছে, ৬ তলা ভবনের ২য় তলার বাসায় দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করে দুইজনকে কুপিয়ে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় আবার তাদের ওপর গুলি করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি (অপারেশন) তাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা জানালা ভাঙ্গেনি, এক ধরণের মেডিসিন দিয়ে তা বাঁকানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 














