অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহতরা ‘নির্দোষ’, দাবি স্বজনদের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতদের নির্দোষ দাবি করেছে তাদের স্বজনরা।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের বাড়ি ময়মনসিংহে। তাদের স্বজনদের দাবি, নিহতরা কোন ধরণের অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয়।

অন্যদিকে, ফেনীর নিহত রনির পরিবার তাকে নির্দোষ দাবি করলেও পুলিশ বলছে, ডাকাতির মামলায় একবার সে গ্রেফতার হয়েছিল।

এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শওকত হোসেনের মৃত্যুর খবর পৌঁছানোর পরই স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে ময়মনসিংহ সদর উপজেলার ভাটিবারেরা গ্রাম। একই এলাকার রুবেলের বাড়িতেও চলছে শোকের মাতম।

ওই ঘটনায় নিহত, একই উপজেলার চুরখাই গ্রামের টিটো’র বাড়িতে গিয়েও দেখা যায় একই অবস্থা। তাদের এমন নির্মম মৃত্যু মানতে নারাজ পরিবার ও আত্মীয় স্বজন। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাদের হত্যা করে ডাকাত সাজানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়রাও বলছেন, নিহতদের বিরুদ্ধে কখনো কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

এদিকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ফেনীর সোনাগাজী উপজেলার আলমপুর এলাকার রনির বাড়িতেও এখন স্বজনদের আহাজারি। তাকে নির্দোষ দাবি করে দোষীদের বিচার চাইলেন স্বজনরা।

তবে নিহত রনি ডাকাতি মামলার আসামি ছিলো বলে জানিয়েছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ।

এর আগে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো তিনজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহতরা ‘নির্দোষ’, দাবি স্বজনদের

আপডেট টাইম : ০৮:২৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫