পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ধামরাইয়ে কলেজছাত্রীকে দুর্বৃত্তের এসিড নিক্ষেপ

ঢাকা : ঢাকার ধামরাই উপজেলার টোপোর বাড়ি এলাকায় দুর্বৃত্তের ছোঁড়া এসিডে এক কলেজছাত্রীর মুখমণ্ডল ঝলসে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই কলেজ ছাত্রীকে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি মানিকগঞ্জের একটি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

আহত ছাত্রী জানান, রাতে বাসার পাশে টয়লেটে যাওয়ার জন্য বের হলে আড়াল থেকে বোরখা পড়া এক ব্যক্তি তার শরীরে এসিড ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে তার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে। পরে স্বজনরা তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত কলেজছাত্রীকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তবে এসিড নিক্ষেপকারীকে শনাক্ত বা আটকের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ধামরাইয়ে কলেজছাত্রীকে দুর্বৃত্তের এসিড নিক্ষেপ

আপডেট টাইম : ০৩:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫