পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে থাকলে বিপদের মুখে পড়বে দেশ: সিপিবি

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের ‘ইসলামিক সামরিক জোটে’ বাংলাদেশের যোগদানের সংবাদের প্রতিক্রিয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সিপিবির নেতারা বিবৃতিতে জানান, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কর্তৃক তার দীর্ঘদিন ধরে অনুসৃত জোট-নিরপেক্ষতার নীতি আকস্মিকভাবে পরিবর্তন করে একটি ‘ইসলামিক সামরিক জোটে’ যোগদান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।

এত বড় একটি সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণ অথবা দেশের রাজনৈতিক শক্তিসমূহের সাথে তো দূরের কথা, জাতীয় সংসদেও এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। সবাইকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্ত পত্রিকার মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে মাত্র।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে সৌদি আরবের সরাসরি অবস্থান গ্রহণের বিষয়টিও সকলেরই জানা। একথা মনে করার যথেষ্ট কারণ আছে যে, এই সামরিক জোট গঠন করা হয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে, তার ভূ-রাজনৈতিক ও আধিপত্যবাদী স্বার্থ রক্ষার্থে। আমেরিকা ও সৌদি স্বার্থ রক্ষার্থে সামরিক জোটে শরিক হওয়া বাংলাদেশ সংঘাতে জড়িয়ে পড়ার বিপদের মুখে পতিত হবে।

এসব কথা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার কী কারণে ও কার স্বার্থে সৌদি নেতৃত্বাধীন ‘ইসলামিক সামরিক জোটে’ যোগদানের বিষয়ে সম্মত হয়েছে, দেশবাসী তা জানতে চায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে থাকলে বিপদের মুখে পড়বে দেশ: সিপিবি

আপডেট টাইম : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫