অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চুরি হয়ে গেছে মহানবী (স.)-এর পদচিহ্ন

ডেস্ক: মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ১৪০০ বছরের পুরোনো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদ থেকে মহানবীর এই পদচিহ্নসংবলিত একটি পাথর চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক এ খবর জানিয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ৪০০ বছর আগে মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবীর (স.) পদচিহ্নটি আনা হয়। এর পর থেকে পীরদামারিয়া মসজিদে একটি মূল্যবান পাথরের ওপর মহানবীর (স.) পবিত্র পদচিহ্নটি ছিল। গতকাল এটি জনগণের দর্শনের জন্য রাখা ছিল। সন্ধ্যায় ওরস মাহফিলের অনুষ্ঠান চলাকালে কোনো একসময়ে চোর মহামূল্য নিদর্শনটি চুরি করে পালিয়ে যায়।

পাটনার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানান, চুরির ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে পুলিশ তাদের শান্ত করে।

মনু মহারাজ আরো বলেন, ‘প্রাচীন মহামূল্যবান এই পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ। খুব শিগগির এই পদচিহ্নটি উদ্ধার করা যাবে বলে আশা করছি আমরা।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চুরি হয়ে গেছে মহানবী (স.)-এর পদচিহ্ন

আপডেট টাইম : ০৪:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬