অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সন্তানসম্ভবা টিউলিপকে তিরস্কার করে তোপের মুখে ব্রিটিশ স্পিকার

ডেস্ক: সন্তান সম্ভবা টিউলিপ সিদ্দিককে তিরস্কার করায় যুক্তরাজ্য সংসদেও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বৃটিশ সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে।

সংসদে বিতর্ক চলাকালে দুপুরের খাবার খেতে যাওয়ায় রক্ষণশীল দল থেকে নির্বাচিত নারী ডেপুটি স্পিকার এলিনর লাইং টিউলিপকে তিরস্কার করে বলেন,‘আমাকে গর্ভবতী হওয়ার অজুহাত দেখাবেন না’।

শুধু এটা বলেই ক্ষান্ত হননি স্পিকার এলিনর, টিউলিপ ‘গর্ভবতী’ হওয়ার ছুতো ব্যবহার করে সব নারীকে ছোট করেছেন বলেও মন্তব্য করেন তিনি!

একজন নারী ডেপুটি স্পিকারের এধরণের আচরণে ক্ষোভ প্রকাশ করেন একাধিক এমপি। বিষয়টি নিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানানো উচিৎ বলে টিউলিপকে বোঝান তারা। অথচ কোনো অভিযোগ না জানিয়ে উল্টো সৌজন্য বজায় রেখে খেতে যাওয়ার জন্য এলিনরের কাছে ক্ষমা চান বঙ্গবন্ধুর নাতনী ও শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিক।

ওই ঘটনার আগে তখনও টিউলিপ ডেপুটি স্পিকারকে বলেননি যে, তিনি প্রেগনেন্ট বলেই সময় মতো খেতে গিয়েছেন।

টিউলিপ সিদ্দিক ওই রুঢ় আচরণের জবাবে বেশ শান্ত ভাবে বলেন, ‘হাউজ অব কমন্সের এ ধরণের রেওয়াজ যে আধুনিক যুগের সবার জন্যই বেমানান, সেটাই দেখলাম। আর সন্তান সম্ভবা নারী কিংবা অন্যান্য বিশেষ অবস্থার বেলায় এই রেওয়াজের অসাড়তা বলার অপেক্ষাই রাখে না। এমন অনেক জরুরি মুহূর্ত থাকে যখন প্রশাসনিক অনুমতি নেয়ার সময়-সুযোগ থাকে না। এধরণের জরুরি ব্যাপারগুলো বুঝতে হলে কমন সেন্স থাকাই যথেষ্ট’।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

সন্তানসম্ভবা টিউলিপকে তিরস্কার করে তোপের মুখে ব্রিটিশ স্পিকার

আপডেট টাইম : ০৪:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬