পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মংলায় লাশের পকেট থেকে মোবাইল ফোন চুরি

মংলা: মংলায় একটি লাশের পকেট থেকে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মংলা নদীর পাকখালী চরে ড্রেজারের পাইপের সাথে আটকে থাকা হাফেজ জাহিদুল ইসলামের লাশের পকেটে থাকা দুইটি মোবাইল ফোন চুরি করে নেয় শহরতলীর ময়লাপোতা এলাকার মানিক।

লাশ উদ্ধারে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানান, মংলা নদীর পাকখালী এলাকায় একটি লাশ ভাসার খবর পেয়ে শনিবার দুপুরে ময়লাপোতা এলাকার মানিক (৩০) (বালু বিক্রেতা) একটি ট্রলার নিয়ে দ্রুত ওই এলাকায় যায়। এ সময় লাশের পকেটে থাকা দুইটি মোবাইল ফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মানিক। পরে লাশ উদ্ধার করে স্থায়ী বন্দর ফেরি ঘাটে নেয়া হলে স্বজনেরা লাশের পকেটে মোবাইল ফোনসহ অন্যান্য কাগজ, জিনিসিপত্র খোজাখুজি করলে এক ট্রলার চালক তাদেরকে বলেন মানিক লাশের পকেট থেকে দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়েছে। পরে স্বজনেরা মানিককে খুজে পেলে মানিক একটি মোবাইল ফেরত দেয়। অপরটি নিয়ে মানিক গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ স্বজনদের। আর লাশের পকেট থেকে মোবাইল চুরির ঘটনার খবর তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এ বিষয়ে থানা অভিযোগ দেয়া হবে বলে জানিয়েছে লাশের স্বজন ওবায়দুল হোসেন। মংলা থানার এটিএসআই মো: মফিজুল ইসলাম বলেন, লাশের পকেট থেকে মোবাইল চুরি ও তা নিয়ে হট্টোগোলের কথা শুনেছি। এ ঘটনায় খোজ খবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার খেয়া পারাপারের ট্রলারে মংলা নদী পার হওয়ার সময় অপর একটি বলগেটের ধাক্কায় নদীতে পড়ে নিখোজ হয় মংলার আদর্শ মুন্সিপাড়া জামে মসজিদের সাবেক ঈমাম হাফেজ জাহিদুল ইসলাম। টানা ৫দিন নিখোজ থাকার পর শনিবার দুপুরে তার লাশ উদ্ধার হয়। #

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মংলায় লাশের পকেট থেকে মোবাইল ফোন চুরি

আপডেট টাইম : ০১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬