অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কাল আখেরি মোনাজাত, রাত থেকে যান চলাচল বন্ধ

গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার। আর কাল রোববার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এর মধ্যদিয়েই শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আজ দিবাগত রাত ৩টা থেকে টঙ্গীর তুরাগ তীর ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

যানবাহন চলাচলের বিষয়ে গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এদিকে ইজতেমায় যোগ দিতে ও আখেরি মোনাজাতে অংশ নিতে আজও দলে দলে মুসল্লিরা গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে আসছেন।

টঙ্গীর রেলওয়ে সূত্রে জানা গেছে, আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রেলপথে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।

এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এসে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, আগের চেয়ে এবারের ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

কাল আখেরি মোনাজাত, রাত থেকে যান চলাচল বন্ধ

আপডেট টাইম : ০১:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬