পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাভারে ছাত্রলীগ নেতাকে আটকের পর চাঁদা চেয়ে পুলিশের ক্রসফায়ারের হুমকির অভিযোগ

সাভার: সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিককে আটকের পর এক লাখ বিশ হাজার টাকা দাবি করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এসআই জিল্লুর রহমান। একইসঙ্গে তাকে হত্যার হুমকি দেয়া দেয়া হয়েছে।

এ ঘটনায় ডিবির এসআই জিল্লুর রহমানের অপসারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ দুপুর ১২টায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ডিবির এসআই জিল্লুরের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার কারণে মহাসড়কে আটকে পড়েছে কয়েক হাজার গাড়ি। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, গতকাল রাতে সাভারের নামা গেন্ডা এলাকার বাংলা ইটখোলার মালিক আসলাম মিয়ার তিন কর্মচারীকে গাঁজা দিয়ে আটক করে ডিবি অফিসে নিয়ে গিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন এসআই জিল্লু। পরে ইট ভাটার মালিক সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিককে বিষয়টি অবহিত করলে আতিক ডিবি পুলিশের এসআই জিল্লুকে ফোন দিলে তিনি আরো মোট এক লাখ বিশ হাজার টাকা দাবি করেন। পরে আতিক বিষয়টি প্রতিবাদ করলে মোবাইল ফোনে জিল্লু তাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে ডিবির এসআই জিল্লুর অপহসারণের দাবিতে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে আধাঘণ্টা পড়ে পুলিশ এসে ডিবির এসআই জিল্লুর বিচারের আশ্বাস দিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ছেড়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সাভারে ছাত্রলীগ নেতাকে আটকের পর চাঁদা চেয়ে পুলিশের ক্রসফায়ারের হুমকির অভিযোগ

আপডেট টাইম : ০২:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬