অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৩০ ডলারে নামলো জ্বালানি তেলের দাম, জরুরি বৈঠক

ডেস্ক : তেলের উত্তোলন বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন থামছেই না। তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক সদস্যভূক্ত কিছুদেশ এ জন্য জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৩০.৪৪ ডলারে নেমে এসেছে। যা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। নতুন বছরে শুরুতেই প্রায় ২০ শতাংশ দর হারালো জ্বালানি তেলের দাম। ওপেক প্রেসিডেন্ট ইমানুয়েল অবশ্য বলেছেন, মার্চের শুরুতে একটি জরুরি বৈঠক হতে পারে।

গত ডিসেম্বরে বৈঠকের পর আগামী জুলাইয়ের দিকে ওপেক এর বৈঠকে অনুষ্ঠিত হবার কথা ছিলো। তেলের উত্তেলন কমানোর জন্য বিভিন্ন দেশ চাপ দিলেও সেটি সম্ভব হয়নি। সৌদি আরব তেল উত্তোলনকারী বড় দেশ হলেও ইতিমধ্যে দেশটি জানিয়েছে তারা উত্তোলন কমাবে না। তবে তেলের দাম কমে যাওয়ায় নাইজেরিয়া, আলজেরিয়া এবং ভেনেজুয়েলার মতো তুলনামূলক কম তেল উত্তোলনকারীদেশ বিপাকে পরেছে। স্বল্প আকারে উত্তোলন করার ফলে অনেকেই খরচ তুলতে পারছে না। এদিকে গত বছর সৌদি আরবে তেল হতে আয় কমে যাওয়ায় প্রায় ১শ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি হয়েছে। বর্তমানে ওপেকভূক্ত দেশগুলো দিনে চাহিদার তুলনায় ১০ লাখ ব্যারেল বেশি তেল উত্তোলন করছে। এ ধরনের উত্তোলনের ফলে বিশ্বের বিভিন্ন তেলমজুতের স্থানও ভরে যাচ্ছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৩০ ডলারে নামলো জ্বালানি তেলের দাম, জরুরি বৈঠক

আপডেট টাইম : ০২:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬