অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

যশোর : যশোরের অভয়নগরে জমিজমা নিয়ে দ্বন্দ্বে বড় ভাই রুহুল আমিন পাটোয়ারীর ধারাল অস্ত্রের আঘাতে ছোট ভাই মিন্টু পাটোয়ারী (৪০) নিহত হয়েছেন।

অভয়নগর উপজেলার বুইকরা গরুহাটা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু এই এলাকার ছাত্তার পাটোয়ারীর ছেলে।

অভয়নগর থানার এসআই মুজিবর রহমান জানান, বাড়ির গেটের সামনে কিছু জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। এ ব্যাপারে এক পক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি মীমাংসার জন্য দুই ভাইকে সন্ধ্যার সময় থানায় আসার কথা বলে।

তিনি আরও জানান, সন্ধ্যার পর মিন্টু পাটোয়ারী গরুহাটা মসজিদে নামাজ আদায় করার পর বাড়ি ফিরছিলেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা রুহুল আমিন পাটোয়ারী ও তার সঙ্গীয় লোকজন মিন্টু পাটোয়ারীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট টাইম : ০৬:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬