পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আগামী তিন বছর দেশ শান্ত থাকবে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী ২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে। বাকি রয়েছে মাত্র তিন বছর। এ তিন বছর দেশের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও ব্যবসাবান্ধব থাকবে। এ সময় দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় ব্যবসায়ী নেতারা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিত তুলে ধরে বলেন, ‘এ অবস্থায় বায়াররা (ক্রেতারা) আসছেন না। ব্যবসায়ীরাও বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।’ বিদ্যুৎ ও গ্যাস সংকট দূর করার পাশাপাশি রাজনৈতিক সমঝোতার আহ্বান জানান ব্যবসায়ীরা নেতারা।

বণিক সমিতিসহ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের এ বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, গত জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে। এটা তারা এখন বুঝতে পেরেছে। ফলে স্থানীয় নির্বাচনগুলোতে তারা দলীয় প্রতীক নিয়েই অংশ নিয়েছে। গত বছর জানুয়ারি মাসে দেশের যে অবস্থা ছিল, এটা ছিল বিএনপির মারাত্মক ভুল। এতে তারা শুধু দলীয়ভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশও অনেক ক্ষতির মুখে পড়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে আরো বলেন, ‘গত বছর ৫ জানুয়ারি উপলক্ষে সারা দেশে যে অবস্থা বিরাজ করছিল। এবার আপনারাই দেখছেন- দেশ কতটা শান্ত। আগামী ২০১৯ সালে যে নির্বাচন হবে, তাতে বিএনপি অংশ নেবে। সবার অংশগ্রহণের মাধ্যমে ওই নির্বাচন হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।’ তিনি বলেন, ‘কাজেই আমরা আশা করছি, আগামী তিন বছর দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি হবে না। আপনারা নির্বিঘ্নে বিনিয়োগ করুন। সরকার সব ধরনের সহায়তা দেবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

আগামী তিন বছর দেশ শান্ত থাকবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬