পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরিশালে ভিখারিনীর বাসায় বস্তায় বস্তায় টাকা!

বরিশাল: বৃদ্ধা মাসে ৬০০ টাকা ভাড়ায় এক বাসায় থাকতেন। চলতেন ভিক্ষা করে। থাকতেন একাই। তিনি মারা যাওয়ার পর সেই ভাড়া বাসায় মিলেছে বস্তা বস্তা টাকা-পয়সা!

গতকাল বুধবার বরিশাল নগরীর বটতলা এলাকার আদম আলী হাজি গলিতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্বজনরা ঘর থেকে ৭০ কেজি চালও উদ্ধার করে।

মৃত ওই ভিখারিনীর নাম আলেয়া বেগম (৬৫)। নগরীর আদম আলী হাজি গলির সোবাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে। সেখানকার মৃত মোক্তার হোসেনর স্ত্রী ছিলেন তিনি।

মৃত বৃদ্ধার ভাই এনায়েত হোসেন জানান, গত সোমবার সকালে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে মারা যান আলেয়া বেগম। পরে স্বজনরা তার লাশ দাফন করেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই যান তাঁদের বোনের ভাড়া বাসার মালামাল নিতে। এ সময় ঘরে ১০টি বস্তায় টাকা-পয়সা দেখতে পেয়ে হতবাক হয়ে যান। এর মধ্যে কিছু ধান-চাল রাখার ৫০ কেজি চটের বস্তা এবং কয়েকটি খরচের ব্যাগ।

বস্তায় এক টাকা, দুই টাকা থেকে শুরু করে ১০০-৫০০-১০০০ টাকার নোটও ছিল। তবে বেশির ভাগ টাকাই ছোট নোট ও মুদ্রা।

পরে এলাকাবাসী ও স্বজনরা দীর্ঘ সময় ধরে টাকা গুনেন। খুচরা টাকা-পয়সা বেশি থাকায় অনেক সময় লাগে। গুণে তারা দেখতে পান সেখানে ৯৫ হাজার ২০০ টাকা রয়েছে। পরে সেই টাকার কিছু অংশ স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং মাহফিলের জন্য দান করা হয়। বাকি টাকা দুই ভাইকে বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরিশালে ভিখারিনীর বাসায় বস্তায় বস্তায় টাকা!

আপডেট টাইম : ০২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬