অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

সরকার ও বিএনপির পক্ষে দুটি ঘোষণা আসা প্রয়োজন: ফরাসউদ্দিন

অনেক ঘটনা ও প্রাণক্ষয়ের পর রাজনীতিতে সুবাতাস বইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। একই সঙ্গে সেটিকে অব্যাহত রাখতে হলে সরকার ও বিএনপির পক্ষ থেকে দুটি ঘোষণা আসা দরকার বলে মনে করেন তিনি।

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুটি ঘোষণা রাজনীতির জন্য প্রয়োজন। এক. ২০১৯ সালে বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। দুই. সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে। তাহলে রাজনীতিতে যে সুবাতাস বইছে, সেটি শক্তিশালী হবে।’

দেশের রাজনীতিতে এক ধরনের অস্বস্তি চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ: সিলেটের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সেমিনারে অতিথি আলোচক ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার, আইনজীবী, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে দেশের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, জাতীয়, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় উঠে আসে।

সিলেটের ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, সিলেটে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকলেও এখনো সেটি কাজে লাগানো যায়নি। পর্যটনের অনেকগুলো আকর্ষণীয় জায়গা থাকলেও সেখানকার যোগাযোগব্যবস্থা খুবই নাজুক। এ ছাড়া প্রবাসীরা বিভিন্ন জটিলতার কারণে এখানে শিল্পকারখানা স্থাপনে বিনিয়োগ করেন না। তাঁরা ব্যাংকের উচ্চসুদের হারকে বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন।

মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, হবিগঞ্জের বাহুবলে সরকার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে। সেখানে বস্ত্রকল স্থাপনে সরকার যদি শূন্য থেকে ২ দশমিক ৫ শতাংশ ব্যাংক সুদে মূলধনী যন্ত্রপাতি আমদানি এবং ১০ বছরের জন্য কর অবকাশ সুযোগ দেয়, তবে সিলেটের ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহী হবেন।

তিনি আরও বলেন, পোশাকশিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও পশ্চাৎমুখী সংযোগ শিল্পে পিছিয়ে আছে। কারখানার মালিকদের অনেক কাপড় আমদানি করতে হয়। তাই বস্ত্রকল স্থাপন করা গেলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। তবে যেহেতু বস্ত্রকল স্থাপনে অনেক মূলধনের প্রয়োজন, তাই সরকারকেই ওই সুবিধাগুলো দিতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

সরকার ও বিএনপির পক্ষে দুটি ঘোষণা আসা প্রয়োজন: ফরাসউদ্দিন

আপডেট টাইম : ০২:০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬