পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাব্বী ও বিকাশকে পুলিশি নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী (২৭) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪৫) নির্যাতনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

আজ শুক্রবার রাতে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এআইজি নজরুল ইসলাম বলেন, দু’টি ঘটনায় নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ খালপাড় এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে যাত্রাবাড়ী থানা পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, গত ২ জানুয়ারি রাত ১১টার দিকে গোলাম রাব্বী মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে এসআই মাসুদসহ অন্য পুলিশ সদস্যরা তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। মোটা অঙ্কের টাকা দাবি করে রাব্বীকে নিযার্তনও করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রাব্বী ও বিকাশকে পুলিশি নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬