পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ফতুল্লায় ব্যবসায়ী দুই ভাইকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফতুল্লার এনায়েত নগর গোরস্থান রোডে শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্যবসায়ী দুই ভাইকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ দুই ভাই মিলন প্রধান (৩১) ও আব্দুল হান্নান প্রধানকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সোয়া ১২টায় ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ দুই ভাইয়ের মধ্যে বড় ভাই আব্দুল হান্নান প্রধানের অবস্থা গুরুতর। গুলি তার বুকে বিদ্ধ হয়েছে। আর মিলন প্রধানের বাম পাজরে গুলি বিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধ দুই ভাই নারায়ণগঞ্জ ফতুল্লার হরিয়রপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। ফতু্ল্লার পঞ্চবটিতে তাদের ফার্নিচারের দোকান আছে।

মিলন প্রধানের উদ্ধৃতি দিয়ে মোজাম্মেল হক আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে তারা দোকান বন্ধ করেন। ব্যবসার ২৫ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে তারা রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এনায়েত নগর গোরস্থান রোডে এলে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে তারা গুলি করে।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ওই ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ফতুল্লায় ব্যবসায়ী দুই ভাইকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০২:২৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬