অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যশোরে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা

যশোর : যশোরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিয়ে আলোচনার সময় ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মুজিব সড়ক রেলগেট এলাকায় এসব ঘটনা ঘটেছে।

আহতরা হলেনে- হাসান ইমাম বাবলু, বিল্লাল হোসেন ও সায়রা বেগম। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, শহরের রেলগেট এলাকার মোটর পার্টস ব্যবসায়ী ইমন হোসেন, লুৎফর রহমান ও অসিত রায়ের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে একই এলাকার মাদক ব্যবসায়ী সন্ত্রাসী সাগর হোসেন এবং রমজান আলীসহ তার পক্ষের লোকজন।

এ বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জানানো হলে তারা শুক্রবার বিকেলে শহরের রেলগেট এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে এ বিষয়ে আলোচনা করছিলেন।

এসময় সেখানে ছিলেন চাঁদা দাবি করা সাগর। তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি উত্তেজিত হন।

এসময় মুঠোফোনে তার ভাইসহ স্বজনদের ডেকে এনে আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাবলুসহ উপস্থিত নেতাকর্মীদের মারপিট করেন ও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটান। পরে এক রাউন্ড গুলিবর্ষণেরও ঘটনা ঘটে।

এসময় আতঙ্কে আশপাশের লোকজন পালাতে থাকে। পরে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলুর নেতৃত্বে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে হামলাকারী সাগর পক্ষকে ধাওয়া করে।

এক পর্যায়ে তারা পিছু হটলে তাদের বাড়িতে হামলা করা হয়। তখন সাগরের বাড়িতে থাকা মুরগির ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিতরা।

যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গণি মিয়া বলেন, ‘চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। পরে উত্তেজিত লোকজন সাগরের বাড়িতে হামলা করে।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যশোরে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা

আপডেট টাইম : ০২:৩৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬