পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

স্কুল বন্ধ করেও রেহাই পেল না মেয়েটি

ঢাকা: বখাটের অত্যাচারে বন্ধ হয়ে গিয়েছিল স্কুলে যাওয়া। এরপরও রেহাই মেলেনি রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকার এক স্কুলছাত্রীর (১৩)। ঘরে একা পেয়ে সেই বখাটে ধর্ষণ করল তাকে। ধর্ষণের শিকার সেই স্কুলছাত্রী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, দুই বছর ধরে ছাত্রীটিকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত মাদারটেক এলাকার বখাটে রাসেল (৩০)। তার হাত থেকে রেহাই পেতে একপর্যায়ে মেয়ের স্কুলে যাওয়াই বন্ধ করে দেন বাবা-মা। কিন্তু বখাটে রাসেল মেয়েটির পিছু ছাড়েনি। বৃহস্পতিবার বাবা-মা মেয়েটিকে বাসায় একা রেখে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। এ সুযোগে রাসেল মেয়েটিকে ধর্ষণ করে। রাতে বাবা-মা বাসায় ফিরে এলে মেয়েটি তার উপর নির্যাতনের কথা জানায়।

ওসি আব্দুল কুদ্দুস জানান, প্রথমে মেয়েটির পরিবার পুরো বিষয়টি চেপে যেতে চাইলেও শুক্রবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জেনে যান। উপায়ান্তর না দেখে তারা থানায় আসেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসেলকে আটক করা হয়েছে। গুরুতর আহত স্কুলছাত্রীকে শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলেও জানান ওসি আব্দুল কুদ্দুস।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

স্কুল বন্ধ করেও রেহাই পেল না মেয়েটি

আপডেট টাইম : ০২:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬